দেশজুড়ে
আজ করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রামে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে কোনো রোগী মারা যায়নি। বুধবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২ হাজার ৩২৩ জনে। কোভিড পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ২৯ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।



