দেশজুড়ে

শুক্রাবাদ ও সোবহানবাগে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি

দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শুক্রাবাদ ও সোবহানবাগ এলাকায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন সচেতনতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণ।

কর্মসূচির আওতায় মশার বংশবিস্তার রোধে জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মন্ডল ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হকের নেতৃত্ব উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুক্রাবাদ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নুর আলম হিমেল, জামায়াত নেতা আল আমিন খন্দকার, সুলতান মাহমুদ সিরাজী, ফয়সাল মোমিন খান প্রমূখ।

জনবান্ধব এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ