টি-২০ বিশ্বকাপ

অসিদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালের আশা শেষ। শেষ ম্যাচ খেলেই দেশের পথে রওনা দেবে বাংলাদেশ দল। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা চাইছে, অন্তত শেষ ম্যাচে গর্জে উঠুক টাইগাররা। একটি জয় নিয়ে ফিরুক দেশে। সেই অধরা জয়ের লক্ষ্যে আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।

স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সবমিলিয়ে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল, বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এই বিভাগের আরও সংবাদ