নওগাঁ

পোরশায় শিক্ষার মানোন্নয়নে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসমাইল হোসেন,পোরশা: নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন, পোরশার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে করণীয়, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ সময় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ