নওগাঁ

মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে ভীমপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগানে।

ভীমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক সূত্রে জানা যায়, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা,তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামীর আন্দোলন-সংগ্রামের প্রস্তুতির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় বিএনপি নেতারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে।

তারা আরও বলেন,জনগণের সমর্থন নিয়ে বিএনপি দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে কর্মসূচিকে ঘিরে ভীমপুর ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও সংবাদ