বাগেরহাট

সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীকে সহযোগীতা ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ আটক করেছে র‍্যাব-৬।

আজ শুক্রবার(১২ জুন) সকাল ১০ টায় র‍্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ই জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের শ্রীফল তলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মৃত আক্তার আলী শেখের ছেলে মোঃ সবুর শেখ (৫১)কে আটক করা হয়।

এসময়ে তার কাছ থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। আটককৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীকে সহযোগীতা অস্ত্র ও খাদ্য সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে মোংলা থানায় দুটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পূর্বক আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ