বাগেরহাট

দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরলো ৯১ বাংলাদেশী জেলে

সুমন,স্টাফ রিপোর্টারঃ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় কোস্ট গার্ড ৪ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।

পরবর্তীতে আজ সোমবার ৮ জুন দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ