বাগেরহাট

ট্যুর গাইডের মান উন্নয়নে মোংলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ট্যুর গাইড উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (০৭ জুন) মোংলার হোটেল পশুরে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ সালে পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সে প্রেক্ষাপটে বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্বাচনী ইশতেহারের সাথে সমন্বয় করে ১৮০ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে। প্রনিত কর্মসূচির অংশ হিসেবে এক প্রত্নতাত্ত্বিক, এথনিক ও হেরিটেজ সাইটসমূহে মানসম্মত ট্যুর গাইড উন্নয়নের লক্ষ্যে ০৩ (তিন) দিনব্যাপী মোংলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এই প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড,ও পর্যটন সংশ্লিষ্ট প্রায় ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির ভূইয়া, উর্ধ্বতন প্রশিক্ষন কর্মকর্তা এইচটিটিআই, বাপক, রাজীব হাসান, নির্বাহী কর্মকর্তা, উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ তত্ত্বাধারন করেন মোঃ শাহজাহান খান।

এই বিভাগের আরও সংবাদ