মোংলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


সুমন,স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে হয়েছে। “সচেতন হউন,ডেঙ্গু প্রতিরোধ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(০৬ জুন) বেলা ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন হোসেন বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়াতে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার ২ জন ও গতকাল ১, মোট তিনজন ডেঙ্গু সনাক্ত রুগী ভর্তি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনামোতাবেগ আমরা সর্বদা ডেঙ্গু বিষয়ে ভর্তি রুগীদের সর্বদা চিকিৎসা দিয়ে যাচ্ছি। ডেঙ্গু এখনো মোংলাতে নিয়ন্ত্রণে আছে। আমরা সকলকে সচেতন করছি সকলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। আর তারই প্রেহ্মিতে আমরা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি।
এসময়ে, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, উকজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃশাহীন হোসেন,ডাঃ প্রকাশ,থানা বিএনপির সভাপতি মান্নান হালদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সহ হাসপাতালের নার্সেরা উপস্থিত ছিলেন।



