খুলনা

সুপেয় পানি সংকট নিরসনে নলকূপ স্থাপন করলেন- প্রতিমন্ত্রী।

সুমন,স্টাফ রিপোর্টারঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলহ্মে উপকূলীয় এলাকা রামপালে লবনাক্ত সুপেয় পানি সংকট নিরসনের লক্ষ্যে দাউদখালী নদীর চর গুচ্ছগ্রামে দেড় শতাধিক পরিবারের জন্য নলকূপ স্থাপন এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ শনিবার (৩০ মে) বেলা ১১ টায় এ নলকূপ স্থাপনের মাধ্যমে দেড় শতাধিক পরিবারের সুপেয় পানি সমস্যার সমাধান করা হয়েছে। স্থাপিত নলকূপ স্থাপনের মধ্যে দিয়ে দাউদখালী নদীর চর গুচ্ছগ্রামে সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত স্থানীয়রা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলহ্মে উপকূলীয় লবনাক্ত এলাকা রামপালর দাউদখালী নদীর চর গুচ্ছগ্রামে সুপেয় পানির তীব্র সঙ্কট নিরসনের লক্ষ্যে এই গুচ্ছগ্রামে দেড় শতাধিক পরিবারের সুপেয় পানি পানের কথা চিন্তা করে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আমরা জানি পানির অপর নাম জীবন, তাই সুপেয় পানি পান করতে পারে এজন্যই এখনে এই নলকূপ স্থাপন করা হয়েছে। গুচ্ছগ্রামের সকল পরিবার মিলেমিশে এই নলকূপ থেকে সুপেয় পানি পান করতে পারবেন বলেও আশা ররেন তিনি।

এ সময়, শেখ ফিরোজ কবির, মল্লিক জিয়াউল হক জিয়া, মোঃ মাসুদুর রহমান পিয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ