খুলনা

খুলনায় বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্তজার মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শাহরুজ্জামান মোর্তজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩০ মে শনিবার ফজরের পর খুলনায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও সংবাদ