খুলনা

সৌদি’র সাথে মিল রেখে মোংলায় ঈদুল আজহার নামাজ আদায়।

সুমন,স্টাফ রিপোর্টারঃ- সৌদি আরবের সাথে মিল রেখে মোংলার চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লীরা।

বুধবার (২৭ মে) সকালে চটেরহাট বাজার জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা পালন করে আসছেন তারা।

পবিত্র ঈদুল আজহার নামাজে মোঃ বেল্লাল সরদার এ জামাতের ইমামতি করেন। সকাল থেকেই চটেরহাট বাজার জামে মসজিদে নারী- পুরুষ সকলে উপস্থিত হয়ে ঈদের এ নামাজ আদায় করেন। এসময়ে দেশ জাতী ও সকলের সুস্থ ও কল্যান কামনায় আল্লাহর নিকট মোনাজাত করেন। নামাজ আদায় শেষে সকলে খুতবা পাঠে অংশনেয়।

এই বিভাগের আরও সংবাদ