বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: “একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১৭ মে) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোঃ মোশাররফ হোসেন মুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. লুৎফুল কবির, হার্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস.এস. নুরুল আলম লিটন এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ বর্তমানে নীরব ঘাতক হিসেবে মানুষের জীবনে বড় ঝুঁকি তৈরি করছে। তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ, লবণ কম খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান ও মাদক পরিহার করার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব।
কর্মসূচিতে “একত্রে নিয়ন্ত্রণ করি রক্তচাপ”, নিয়মিত রক্তচাপ মাপি, সুস্থ জীবন গড়ি সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান তুলে ধরা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম, মুজিবর রহমান টম, একেএম সোলায়মান, সাংবাদিক সৈকত মণ্ডল, রুহুল আমিন বাবু, সাগর মণ্ডল, মেহেদী হাসানসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী প্রফেসর চৌধুরী হাফিজুল আহসানের সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।



