খুলনা
খুলনার খালিশপুরের নিখোঁজ মাদ্রাসা ছাত্র কুষ্টিয়ায় উদ্ধার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা থেকে ১ মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ায় উক্ত ছাত্রের অভিভাবক থানায় জিডি করেন এবং বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হলে শিশুটিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন।
পরবর্তীতে পোড়াদহ রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি কেএমপি খালিশপুর থানাকে অবগত করে এবং থানা পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে অভিযোগকারী দ্রুত সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৯ মে শনিবার তার ছেলেকে বুঝে নেন এবং সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় হারিয়ে যাওয়া ছাত্রের অভিভাবকগণ সহযোগিতা প্রদানকারী স্থানীয় জনগণ, পোড়াদহ রেলওয়ে পুলিশ ও খালিশপুর থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।



