ঢাকা

ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ, ঈশান নগর মাঠ পরিদর্শন করলেন ইউএনও

সিনিয়র রিপোর্টারঃ ঢাকার ধামরাই উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ঈশান নগর মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন।

মঙ্গলবার মাঠ পরিদর্শনের সময় তিনি সম্ভাব্য অবকাঠামো উন্নয়ন, মাঠের বর্তমান অবস্থা এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আল মামুন মাঠে উপস্থিত শিশু-কিশোরদের সাথে কথা বলেন এবং তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিশু-কিশোররা একটি উন্নত মানের খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণের দাবি জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং স্থানীয় ক্রীড়া উন্নয়নে এ মিনি স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। উপজেলা প্রশাসন জানায়, দ্রুতই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ