কিশোরগঞ্জ

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সোহাগ মিয়া,কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটির নাম মোহাম্মদ চাঁদ (৩)। সে নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ৷ এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ির সামনে একটি পানি ভর্তি গর্তে পড়ে যায়৷ পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাৎক্ষনিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়৷ পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এই বিভাগের আরও সংবাদ