বাগেরহাট

চিতলমারী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু

স্টাফ রিপোর্টার : চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব ঠান্ডু। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোঃ মোজাফফর রহমান আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় গত ২৬ জানুয়ারি ২০২৬ মমিনুল হক টুলু বিশ্বাসকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী রাখতে সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব ঠান্ডুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে আহসান হাবিব ঠান্ডু বলেন, তিনি সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আগামী দিনেও সকলের পাশে থাকবেন। পাশাপাশি এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ