পোরশায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩


ইসমাইল হোসেন পোরশা: ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল সহ একই পরিবারের তিনজন গ্রেফতার।
গতকাল ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় সারাইগাছি রোডে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকদ্রব্য এবং অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। অনুমান রাত্রি আটটা দশ মিনিট গাঙ্গুরিয়া ইউনিয়নের ফকিরের মোড় থেকে ১০০ গজ উত্তরে পাকা রাস্তার উপরে সাপাহার গামী একটি মোটরসাইকেল চ্যালেঞ্জের মুখে পোরশা থানা পুলিশ তল্লাশি করে তিনটি সাদা ব্যাগে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা , সাপাহার উপজেলার আলমডাঙ্গা গ্রামের মোটরসাইকেল আরোহী মো: শাওন শেখ (২৪), পিতা-ওয়াহাব আলী, ২। মোছা: রিক্তা বেগম (৪০), স্বামী-ওয়াহাব, ৩। মোছা: রুবিনা (২২), স্বামী-মো: শাওন শেখ ও একটি বাচ্চা। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পরিবারের সদস্যদের ব্যবহার করে শাওন শেখ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



