খুলনা

খুলনার বটিয়াঘাটায় লোকজ- এর ব্যতিক্রমধর্মী মাঠ দিবস

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার বটিয়াঘাটায় এলাকা উপযোগী বোরো ধানের জাত নির্বাচন ও পারফরম্যান্স ট্রায়াল পর্যবেক্ষণে এক ব্যতিক্রমধর্মী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ) মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ ও বৃত্তিশলুয়া কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাঠ দিবসে ২৫টি হাইব্রিড, উফসী ও স্থানীয় ধানের জাত নিয়ে স্থাপিত গবেষণা প্লট কৃষকরা সরাসরি পরিদর্শন ও মূল্যায়ন করেন। অংশগ্রহণমূলক র‌্যাংকিং পদ্ধতিতে ফলন, রোগ সহনশীলতা, পরিবেশ উপযোগিতা ও উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কৃষকরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে মতামত দেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় কৃষকরা টেকসই কৃষি নিশ্চিত করতে কোম্পানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে বীজ সংরক্ষণ ও বীজ ভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে পিভিএস প্লট পরিদর্শনের মাধ্যমে ২৫টি জাতের মধ্যে থেকে ৯টি সম্ভাবনাময় বোরো ধানের জাত নির্বাচন করা হয়। পাশাপাশি নতুন ধানের জাত উদ্ভাবনে অবদান রাখায় ৫ জন ব্রিডার কৃষককে সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের জ্ঞানভিত্তিক টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ