বাগেরহাট

মোংলায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন

সুমন,স্টাফ রিপোর্টারঃ “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রুপান্তরের দাবিতে মোংলায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার(২৬ এপ্রিল) সকালে মোংলার নারিকেলতলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহ কয়েকটি সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়া এবং ন্যায্য জ্বালানি রূপান্তর সময়ের দাবি। বর্তমানে যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনে সরাসরি পড়ছে। বানিজ্য নয়, বাস্তব সমাধান করতে হবে। জ্বালানি ব্যবস্থা হতে হবে জনগণকেন্দ্রিক ও গণতান্ত্রিক। বিশ্বে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিকদের আয় কমে যাচ্ছে। মানুষের জীবন-জীবিকার উপর বিরূপ প্রভাব পড়ছে।

এসময়ে, ধরিত্রী রহ্মায় ধরা এর নেতা মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারীনেত্রী ও নারী উদ্যোক্তা উম্মে রাফিয়া জাহান মিশু, ধরা’র ছবি হাজরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র এ্যাডলিনা পায়েল, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ