খুলনা
খুলনায় আইজিপির আগমন: কেএমপি’র গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বাংলাদেশ পুলিশ এর মহাপুলিশ পরিদর্শক ( ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ( আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির খুলনা আগমন করলে ২৫ এপ্রিল শনিবার সকাল ০৯ টায় পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি’র) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। অফিসার্স মেস প্রাঙ্গণে মাননীয় আইজিপি মহোদয়কে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, পিটিসি খুলনার কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)।



