খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা, উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় , খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিআইবিতে) বদলি করা হয়েছে। অন্যদিকে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে ঢাকার উপ পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাটোর জেলাতেও পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই রদবদলে খুলনা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে অনেকে মনে করছেন।



