খুলনা

মোংলায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।

সোমবার(২০ এপ্রিল) সকালে মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ড হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু হাজীপাড়া এলাকার মোঃ শামীম হাওলাদার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে সানজিদা স্কুলে যাবে, এজন্য ওর মা দোকান থেকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথেই রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শিশুর মরদেহ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ