মোংলায় স্বাধীনতা দিবসে কোস্ট গার্ড ও নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ উন্মুক্ত


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় স্বাধীনতা দিবসে কোস্ট গার্ড ও নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মোংলার বিদ্যারবাহন কোস্ট গার্ড ঘাঁটিতে দুপুর থেকে কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান ও দিগরাজ নৌ বাহিনীর ঘাঁটিতে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আবু বকর এ দুইটি যুদ্ধ জাহাজ দুপুর থেকে বিকাল পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। এ সময় কোস্ট গার্ডের জাহাজ ও নৌ বাহিনীর জাহাজ ২ টি জনসাধারণেরা ঘুরে দেখেন। প্রতি বছর এই দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।
এরই প্রেক্ষিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও নৌ বাহিনী দিগরাজ ঘাঁটিতে যুদ্ধ জাহাজ সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজগুলো পরিদর্শন করতে মোংলার আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর এবং নারী ও পুরুষ আসেন।
এছাড়াও যুদ্ধ জাহাজ সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুদ্ধ জাহাজে কর্তব্যরত দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজসমূহের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ বাহিনী সম্পর্কে ইতিবাচক মনোভাবও প্রকাশ পায়।



