খুলনা
কেএমপি’র অভিযানে হত্যামামলাসহ ৬ মামলার আসামী ইয়াবাসহ আটক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ২৫ মার্চ বুধবার দিবাগত রাত ১১ টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন পল্লীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে শামীমা আক্তার এর বসতবাড়ির সামনে থেকে হত্যামামলাসহ ৬ মামলার আসামি সম্রাট হাওলাদার (৩০), পিতা-মোঃ শাহজাহান হাওলাদার, সাং-চরখালি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নবপল্লি, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনাকে গ্রেফতার এবং তার হেফাজত হতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন! গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।





