দৌলতপুরের পাবলা এলাকায় শুরু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ মেলা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীর দৌলতপুর দক্ষিণ পাবলা এলাকায় আবারও উৎসবের আমেজে মুখরিত হতে যাচ্ছে স্থানীয় জনপদ। পাবলা সবুজ সংঘের আয়োজনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঈদ মেলা—২০২৬।
আগামী ২৬ মার্চ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে পাবলা সবুজ সংঘ মাঠে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদিন থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি বিনোদন দেবে। এছাড়া প্রায় ১৫০টিরও বেশি স্টল নিয়ে বসছে বিশাল ঈদ মেলা, যেখানে কেনাকাটা ও ঘোরাঘুরির সুযোগ থাকবে সব বয়সী মানুষের জন্য।
স্থানীয় বাসিন্দা ও আশপাশের এলাকার মানুষজনের জন্য এই আয়োজন হয়ে উঠবে এক মিলনমেলা। আয়োজকরা সকলকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উপস্থিত থেকে উৎসবকে উপভোগ করার আহ্বান জানিয়েছেন।





