খুলনা
কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দেশের অন্যান্য পুলিশ ইউনিটের মত খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে যথারীতি ২১ মার্চ শনিবার ঈদের দিনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। তবে এই দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল সুবিধা বঞ্চিত একদল পথশিশু।
একটি দাতব্য সংস্থার অধীনে পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থী তারা। এদের অনেকেরই মা নেই অথবা বাবা নেই। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়।
কমিশনার মহোদয় নিজের হাতে শিশুদের প্লেটে খাবার পরিবেশন করেন। কে এম পি কমিশনারের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করতে পেরে শিশুরা আনন্দে আত্মহারা হয় যা ঈদের আনন্দঘন পরিবেশকে আরো অর্থবহ করে তোলে।





