খুলনা
খুলনার সোনাডাঙ্গায় দুই কন্যা শিশু উদ্ধার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় দুই কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তাদেরকে নিরাপদে রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে, সোনাডাঙ্গা মডেল থানা।
উদ্ধার হওয়া শিশুদের একজনের নাম লিজা (প্রায় ৮ বছর) এবং অপরজন সানজিদা। তারা নিজেদের পূর্ণ ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেনি। তবে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, তারা সিলেট অঞ্চলের বাসিন্দা এবং সম্পর্কে দুই বোন হতে পারে।
পুলিশ জানিয়েছে, শিশু দুটির পরিবারের সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন। কেউ তাদের পরিচয় বা পরিবারের সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১২০৪১৫১০ ।





