খুলনা

কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কেএমপি কমিশনারের শুভেচ্ছা বিনিময়

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২১ মার্চ শনিবার খুলনা নগরীর বয়রা পুলিশ লাইন্সে ঈদের নামাজ শেষে বাসভবনে ফেরার প্রাক্কালে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান গাড়ি থামিয়ে রাস্তায় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বয়রা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এবং একজন কনস্টেবল, বাইতুন নূর জামে মসজিদের সামনে কর্মরত ৪ জন পুলিশ সদস্য এবং হাউস গার্ডে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় কমিশনার কে বুকে জড়িয়ে ধরে কেউ কেউ আপ্লুত হয়ে পড়ে। কমিশনার তাদের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদের দিন সকালে যখন পুরো দেশবাসী ঈদের আনন্দ উপভোগ করছে সেই মুহূর্তে পরিবার পরিজন থেকে দূরে অবস্থান করে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের নিরাপত্তা বিধান করার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ