খুলনা

রাশু হত্যা মামলায় খুলনার দিঘলিয়ায় চরমপন্থী সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে যুবদল নেতা রাশিদুল আনাম রাশু হত্যাকাণ্ডের ঘটনায় ইসমাইল হোসেন (৩২) নামে এক সন্দেহভাজন চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার ইসমাইল নেহাটি গ্রামের বাসিন্দা এবং কথিত নাসিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, রাশু হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ খুলনার দৌলতপুরে কেডিএ কল্পতরু মার্কেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন যুবদল নেতা রাশু। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ