মোংলা বন্দর কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ


সুমন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের আওতাধীন কর্মরত প্রায় ২ হাজার শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় মোংলা বন্দর সদর দপ্তর চত্বরে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মোংলা কাস্টমস এসোসিয়েশনের আহবায়ক মোঃ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ. কে. এম. আনিসুর রহমান।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো প্রায় ২ হাজার কর্মচারীর মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করছি। বন্দরের কর্মচারীদের নিয়েই আমাদের চলমান প্রক্রিয়া তাই তাদের সুখ-দুঃখে আমরা সাথী। দেশের ক্রান্তিলগ্নে তাদের বর্তমান আয়ও সীমিত তাই ঈদ খাদ্য সামগ্রী বিতরণে তাদের ঈদ উদযাপন আনন্দের হবে বলে আশা রাখছি।
এসময়ে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে এ ঈদ খাদ্য সামগ্রী পেয়ে কর্মরত শ্রমিক-কর্মচারীরা আনন্দও প্রকাশ করেন।





