মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ আটক ১


সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০ টায় কোস্ট গার্ড বিসিজিএস অপরাজেয় বাংলা নির্বাহী কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার(১৩ মার্চ) বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়িয়া কর্তৃক মোংলার চিলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঐ এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি মোললার দহ্মিন কাইনমারী এলাকার পিতর পাড়ই এর ছেলে অভিজিৎ পাড়ই শান্ত।
জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান ওই কর্মকর্তা।





