বাগেরহাট

বাগেরহাটে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডু

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার ২নং কলাতলা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা সন্তোষ বাকশির বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডু।

শনিবার (৮ মার্চ) রাতে তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে চাল, তেল, আলু, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির কষ্টের কথা জানতে পেরে মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, দুর্দিনে এ ধরনের সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দেয়।

এই বিভাগের আরও সংবাদ