খুলনা

খুলনার লবণচরায় যুবক গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো : খুলনা নগরীর লবনচরা থানার মুজাহিদ পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছে। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম হাবিবুর রহমান (২০)। মুজাহিদ পাড়া বাজারের পাশেই তার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪ মার্চ বুধবার রাত সোয়া ১০ টার দিকে মুজাহিদপাড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে। এসময় একপক্ষের ছোঁড়া গুলিতে হাবিব আহত হয়। তবে গুলিটি তার পিঠ ছুয়ে বেরিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এব্যাপারে লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান বলেন, সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে মারামারির পর্যায়ে হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়। সে ওই পথ দিয়ে বাড়িতে যাচ্ছিলো। এসময় একটি গুলি তার পিঠে লাগে।

এই বিভাগের আরও সংবাদ