বাগেরহাট

সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান

সুমন, স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

সোমবার (০২ মার্চ) দুপুর থেকে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌ বাহিনী, পুলিশ, র‍্যাব এ যৌথ অভিযান শুরু করে যৌথ বাহিনী। কোস্ট গার্ড পশ্চিম জোন কর্মকর্তা লেঃ মোল্লা মাহমুদ আল-হোসাইন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে র‍্যাব,নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে।

সুন্দরবনে আবারও আতঙ্ক সৃষ্টি করেছে বনদস্যুরা। অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠে এই সুন্দরবন। একসময় বন-জীবীরা তাদের জীবন জীবিকার সন্ধানে সুন্দরবনে বিচরণ করলেও এখন তা হয়ে উঠেছে আতঙ্ক আর ভয়ের কারণ। বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালিরা সব সময় থাকে দস্যু আতঙ্কে। গত ৫ই আগষ্টের পর আবারও সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে বনদুস্যরা। জেলে অপহরণ, লুটপাট, মুক্তিপনের ঘটনা চরম ভাবে বেড়ে গেছে। নতুন করে সুন্দরবনের আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যুরা। সুন্দরবনকে বনদস্যু মুক্ত না করা পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ