বাগেরহাট

খুলনায় ৫ দিন যাবৎ ব্যবসায়ী নিখোঁজ; উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান ও উদ্ধারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, গত ২১ ফেব্রুয়ারি ইফতার শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সুজন পুলিশ লাইন মসজিদে তারাবিহ নামাজ পড়তে যান। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর তিনি মসজিদ থেকে বের হন। সিসিটিভি ফুটেজে তাকে মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের দাবি, আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও অনেকগুলো অচল থাকায় তার পরবর্তী গতিবিধি জানা সম্ভব হয়নি। মসজিদের সামনে থেকে তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ