বাগেরহাট
অভিযানে মাদকসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড


অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড খুলনার রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করে।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।





