খুলনা

পাঁচ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কৃষ্ণ নন্দী

খুলনা-১ (বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা) আসনে পাঁচটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কৃষ্ণ নন্দী পেয়েছেন ৪০৬৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আমির এজাজ খান পেয়েছেন ৩২৭৭ ভোট।

উল্লেখ্য, খুলনা-১ (বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা) আসনে মোট ভোটার তিন লাখ ৭১০৩ জন। কেন্দ্র সংখ্যা ১১৯টি। এ আসনে এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এখানে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৩৪২ জন আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১৯৭ জন।

এই বিভাগের আরও সংবাদ