বাগেরহাট

বাগেরহাট-৩ আসনের ১০৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ১০৬টি কেন্দ্রে দেওয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাধি। বুধবার (১১ জানুয়ারী) দুপুর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে সরঞ্জামাধি বিতরন শুরু করেন এ আসনের দুটি উপজেলা রামপাল-মোংলা’র সহকারী রিটানিং অফিসারগন।

এ দুই উপজেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌ বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য। ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেড দায়িত্ব পালন করবেন। মোংলা উপজলায় ৫২ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি দেওয়া হচ্ছে ।

এ ছাড়া রামপাল উপজেলার ৫৪ টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাধি বিতরন করা হচ্ছে। এ উপজেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বাগেরহাট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৮৬৪ জন। ভোট কেন্দ্র ১০৬ টি এবং বুথের সংখ্যা ৫৩৬ টি। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের লক্ষে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ