খুলনা

নির্বাচন সামনে রেখে খুলনা জেলা কারাগার–২ এ জোরদার নিরাপত্তা

আহছানুল আমীন জর্জ , খুলনা ব্যুরো প্রধান : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা কারাগার–২ (মেট্রোপলিটন)–এ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

কারা সূত্র জানায়, কারাগারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং দর্শনার্থী ও প্রবেশপথে কঠোর তল্লাশি কার্যক্রম চালু রয়েছে।

নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারা কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারাগারের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র আরও জানায় , নির্বাচনকালীন সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কারা প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ