রাজশাহী

চারঘাটে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

চারঘাট পৌর প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অপরাধে ইছাহাক আলী নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়বড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার রাহাতুল করীম মিজান।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার রাহাতুল করীম মিজান বলেন, আগামী ২২ জানুয়ারীর আগে কোন রাজনৈতিক দল প্রচার-প্রচারনা করতে পারবেন না। করলে নির্বাচনী আচারন ভঙ্গের মধ্যে পড়বে। কিন্তু খবর আসে মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে নির্বাচন আচারন বিধি ভেঙ্গে বড়বড়িয়া বাজারে ফেস্টুন টানানো হচ্ছে। যেটি “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘন। উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে ফেস্টুন টানানোর সঙ্গে জড়িত ইছাহাক আলী নামের একজন ব্যাক্তিকে ঘটনাস্থলে পেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও সকলকে নির্বাচনী আচারন বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ ও সহযোগীতা কামনা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ