রাজশাহী

শিমুলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিড়ালদহ এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মহান আল্লাহর দরবারে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বদানকারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি ও রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুল। এ সময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়েই আমরা জনগণের পাশে থাকতে চাই।”

দোয়া ও মিলাদ মাহফিলে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং মরহুমা খালেদা জিয়াসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ