রাজশাহী

পুঠিয়ায় ফসলি জমিতে টপসয়েল কাটায় ভেকু জব্দ

এস এম হাসান,ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটি কাটার একটি এক্সকাভেটর জব্দ করে অকেজো করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকৎ সালমানের নির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে আজ শনিবার ধোকড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে এক্সকাভেটরটি ব্যবহার করা হচ্ছিল।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফসলি জমির উর্বর টপসয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ