রাজশাহী

রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ব্যুরো রাজশাহীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আনায়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, পুঠিয়া সাবেক পৌর মেয়ের আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্ট, দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল।

এই বিভাগের আরও সংবাদ

রাজশাহী জেলা বিএনপির সদস্য, ২০২৬ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এর কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

এসময় কার্যালযের বাহিরে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ