রাজশাহী

পোরশায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ একদিন এই পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় পোরশার আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় পোরশা উপজেলা প্রশাসন ভবন এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ

র‍্যালি শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস মো. মামুনুর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

বক্তারা প্রবীণদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের সাথে ভালো ব্যবহার ও তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য উক্ত দিবসটি ছিলো ১ অক্টোবর কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৭ অক্টোবর পালন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ