রাজশাহী

পুঠিয়ায় ছেলের ঋণের দায়ে বৃদ্ধ বাবার দোকানঘর জোরপূর্বক দখল

এস.এম.হাসান, ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভাড়াটিয়া মুক্তার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাহির করে দুটি ঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়।

উপজেলার চকপলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মাহাবুর রহমানসহ ১০/১২ জন মিলিত হয়ে। ২৫ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক দখল নেওয়ার ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উপজেলার জিউপাড়া ইউনিয়ন ধোপাপাড়া বাজারে আলহাজ ইউনুস আলী (৬৭) তার নিজ নামে থাকা মার্কেটের দুইটি দোকান ঘর ভাড়া দিয়ে ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

ভুক্তভোগী ইউনুস আলী বলেন,আমি শুনেছি আমার ছেলের সিরাজুল ইসলাম নিকটে ১২ লাখ টাকা মাহাবুর নামের একজন পাবে। ছেলের নিকট টাকা পাওয়ার জন্য তারা ছেলের নামে দুই/তিনটা মামলা কোটে করেছেন। মামলাগুলো বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমার ছেলে টাকা পাওয়া ব্যক্তিদের ভয়ে সে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আর সেই টাকার জন্য আমাকে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তা হিনতায় রয়েছি।

এই বিভাগের আরও সংবাদ