চারঘাটে পূর্ব শত্রুতার জের ধরে গাছের সাথে শত্রুতা! থানায় অভিযোগ


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী এলাকায় দিনে দূপুরে প্রায় ২০টি সুপারি গাছকেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ৩/৯/২৫ ইং বুধবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল ইসলাম বলেন, প্রত্যাক্ষদর্শী গ্রামবাসী আমাকে জানায় আমার জমিতে লাগানো সুপারি গাছ ও কলাগাছ কেটে ফেলা হয়েছে এবং কেটে নদীর পারে ফেলে দেয়। পরে আমি বাধা দিতে গেলে আমাকে একই গ্রামের আজিজুলের ছেলে আসকর আলী(৪৫) আব্দুল সরদারের ছেলে মহিদুল ইসলাম(৩৬) জাহিদুল(৩০) আসকর আলীর স্ত্রী পলি খাতুন(৪০) আমাকে প্রাণ নাশের হুমকি দেয়।
ভুক্তভোগী ও বাদী আসাদুল ইসলাম বলেন আমি গরীব মানুষ, গ্রামে কারো সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। কারো সাথে আমাদের কোনো মারামারি বা গুরুতর বিরোধ নেই। তারা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি থানায় একটি অভিযোগ করেছি এবং আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।
ঘটনাস্থলে স্থানীয়রা অনেকে বিষয়টিকে ‘অমানবিক’ বলে আক্ষ্যা দিয়েছেন।যারা এমন কাজ করেছে তারা সমাজ ও দেশের শত্রু। আমরা চাই অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে চারঘাট থানাসূত্রে জানাযায় সুপারি গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ গত ৩/৯/২৫ বুধবার আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





