রাজশাহী

পুঠিয়ায় ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাতের আঁধারে প্রায় ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল হোসেন বলেন, সকালে আমাকে একজন ফোন করে জানায় আমার কলা বাগানের সব কলাগাছ কেটে ফেলা হয়েছে। তারপর বাগানে যেয়ে এমন দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাই।

এই বিভাগের আরও সংবাদ

ক্ষতিগ্রস্থ কৃষক হাসিবুল বলেন, গ্রামে কারো সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। মাঠে জমি থাকলে ফসল থাকলে কথাবার্তা হতেই পারে, কিন্তু কারো সাথে আমাদের কোনো মারামারি বা গুরুতর বিরোধ নেই।

আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।

ঘটনাস্থলে স্থানীয়রা অনেকে বিষয়টিকে ‘অমানবিক’ বলে আক্ষ্যা দিয়েছেন। তারা বলেন, এই জমির কলাগাছগুলো দু’ এক’ মাসের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে উঠতো। দুর্বৃত্তরা একটি কৃষকের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত করেছে ক্ষতিগ্রস্থ করেছে। যারা এমন কাজ করেছে তারা সমাজ ও দেশের শত্রু। আমরা চাই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বুধবার সকালে কলাগাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ থানায় পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ