রাজশাহী

রাবিতে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: ‘প্রকৃতি বাঁচুক, পৃথিবী হোক আরও সবুজ’—এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মন্দির প্রাঙ্গণে একাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

কর্মসূচি প্রসঙ্গে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি শুভ্রদেব সরকার বলেন, ‘এই প্রেরণাদায়ী বার্তা নিয়েই আমাদের আজকের আয়োজন। সকলের সম্মিলিত চেষ্টায় অনেকগুলো গাছ রোপণ করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও সুস্থ পরিবেশ গঠনে সহায়ক হবে। যারা এই মহৎ উদ্যোগে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের অংশগ্রহণ ও উৎসাহই আমাদের এ পথ চলার অনুপ্রেরণা।’

মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সেতু দাস বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ পরিবেশ গঠনে ভূমিকা রাখতে আমরা সবসময় সচেষ্ট। আজকের এই কর্মসূচিতে পরিষদের সকল সদস্য, বিশেষ করে নবীনদের অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ সহায়ক হবে।’ তিনি এই আয়োজনকে সফল করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের আরও সংবাদ