ময়মনসিংহ

মানিকগঞ্জে অবৈধ ৮টি ইটভাটায় ১৬ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন।

অভিযানে মোট ছয়টি ইটভাটাকে ২লক্ষ টাকা এবং একটি ইটভাটাকে ৩লক্ষ টাকা ও আরও একটি ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপপরিচালক ড. মো. ইউসুফ আলী বলেন, পরিবেশ অধিদপ্তর নিয়মিত ভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে । আইন লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ